ফৌজদারী আদালত [ Criminal Courts ]
The Code Of Criminal Procedure, [Amendment] Ordinance, 2007 অনুযায়ী ধারা ৬ প্রতিস্থাপন করা হয় এবং ধারাটি ২০০৭ সালের ১লা নভেম্বর হতে কার্যকর হয়। এই সংশোধনীর মাধ্যমে ২ শ্রেণীর ম্যাজিস্ট্রেট তথা বিচারিক ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ সৃষ্টি করা হয়।
ফৌজদারি আদালতের শ্রেনীবিন্যাস [ধারা ৬] ঃ
- ৬(১) ধারা অনুসারে ফৌজদারি আদালত ২ শ্রেণীর ।
- ৬(২) ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট ২ শ্রেণীর ।
- ৬(৩) ধারা অনুসারে বিচারিক ম্যাজিস্ট্রেট ৪ প্রকার ।
৬(১) ধারা অনুসারে ফৌজদারি আদালত ২ শ্রেণীরঃ
- দায়রা আদালত / Court Of Sessions
- ম্যাজিস্ট্রেট আদালত / Courts Of Magistrates
- বিচারিক ম্যাজিস্ট্রেট / Judicial Magistrates
- নির্বাহী ম্যাজিস্ট্রেট / Executive Magistrates
- মহানগর এলাকায় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং মহানগর এলাকার বাইরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ।
- মহানগর এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং মহানগর এলাকার বাইরে প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট ।
- দ্বিতীয় শ্রেনীর ম্যাজিস্ট্রেট ।
- তৃতীয় শ্রেনীর ম্যাজিস্ট্রেট ।
দায়রা আদালতঃ [ ]
দায়রা আদালতের গঠনঃ [ধারা ৯]
- ৯(১) ধারা অনুসারে সরকার প্রত্যেক দায়রা বিভাগের জন্য একটি আদালত প্রতিষ্ঠা করবে এবং এমন আদালতে একজন বিচারক নিয়োগ করবে। দায়রা আদালত মহানগর এলাকার জন্য মহানগর দায়রা আদালত [ হিসেবে গন্য হবে ।
-৯(৩) ধারা অনুসারে এমন এক বা একাধিক আদালতে এখতিয়ার প্রয়োগের জন্য সরকার অতিরিক্ত দায়রা জজ বা যুগ্ম দায়রা জজ নিয়োগ করতে পারে।
দায়রা আদালতের বিচারক [ধারা ৯] -
ফৌজদারি কার্যবিধি ৯(১) ও ৯(৩) ধারা অনুযায়ী দায়রা আদালতে তিন ধরণের বিচারক থাকেঃ
- দায়রা জজ
- অতিরিক্ত দায়রা জজ
- যুগ্ম দায়রা জজ
- যেহেতু দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ বা যুগ্ম দায়রা জজ বিচারবিভাগীয় পদ, সেহেতু সংবিধানের ১১৫ অনুচ্ছেদের ক্ষমতাবলে এবং ১৩৩ অনুচ্ছেদের অধীন প্রনীত বিধানসমুহ অনুযায়ী রাস্ট্রপতি বাংলাদেশে জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের মধ্য হতে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ এবং যুগ্ম দায়রা জজ নিয়োগদান করেন ।
নোটঃ
১। ফৌজদারি কার্যবিধির ৯ ধারার বিধান অনুসারে সরকার দায়রা আদালত গঠন করতে পারে।
২। দায়রা আদালতে বিচারক থাকে ৩ শ্রেণীর ।
৩। দায়রা আদালতের বিচারক থাকতে পারে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ এবং যুগ্ম দায়রা জজ।
৪। দায়রা জজ বা অতিরিক্ত জজ বা যুগ্ম দায়রা জজ নিয়োগপ্রাপ্ত হয় রাস্ট্রপতি কত্রিক।
৫। বিচারবিভাগীয় পদে বা বিচারবিভাগীয় দায়িত্বপালনকারী ম্যাজিস্ট্রেট পদে রাস্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন সংবিধানের ১১৫ অনুচ্ছেদের ক্ষমতাবলে।
৬। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যরা দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ বা যুগ্ম দায়রা জজ হিসাবে নিয়োগ পেতে পারে।
৭। দায়রা আদালত আর দায়রা জজ এক বিষয় নয় । দায়রা আদালতে যে তিন ধরণের জজ থাকে তার মধ্যে দায়রা জজ এক শ্রেণীর। দায়রা আদালত হলো এক বা একাধিক জেলা নিয়ে গঠিত দায়রা বিভাগের মধ্যে সর্বচ্চ ফৌজদারি আদালত এবং দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ হলো উক্ত আদালতের বিচারক বা বিচারিক পদ।
৮। প্রতিটি জেলায় বা দায়রা বিভাগে সর্বচ্চ ফৌজদারি আদালতের বিচারক হলো দায়রা জজ।
৯। দায়রা আদালত [Court Of Session] মহানগর এলাকায় মহানগর দায়রা আদালত [Metropolitan Court Of Session] নামে পরিচিত ।
ম্যাজিস্ট্রেটের প্রকারভেদঃ
ফৌজদারি কার্যবিধির ৬(২) ধারা অনুসারে ২ শ্রেনীর ম্যাজিস্ট্রেট।
- বিচারিক ম্যাজিস্ট্রেট /Judicial Magistrate এবং
- নির্বাহী ম্যাজিস্ট্রেট /Executive Magistrate
বিচারিক ম্যাজিস্ট্রেট ৪ প্রকার। ৬ (৩) ধারা অনুযায়ী ।
No comments:
Post a Comment