January 1, 2014

গুরুত্বপূর্ণ সংজ্ঞা

 গুরুত্বপূর্ণ সংজ্ঞা

ফৌজদারী আদালত

 ফৌজদারী আদালত [ Criminal Courts ]

The Code Of Criminal Procedure, [Amendment] Ordinance, 2007 অনুযায়ী ধারা ৬ প্রতিস্থাপন করা হয় এবং ধারাটি ২০০৭ সালের ১লা নভেম্বর হতে কার্যকর হয়। এই সংশোধনীর মাধ্যমে ২ শ্রেণীর ম্যাজিস্ট্রেট তথা বিচারিক ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ সৃষ্টি করা হয়। 


ফৌজদারি আদালতের শ্রেনীবিন্যাস [ধারা ৬] ঃ

  • ৬(১) ধারা অনুসারে ফৌজদারি আদালত ২ শ্রেণীর ।
  • ৬(২) ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট ২ শ্রেণীর ।
  • ৬(৩) ধারা অনুসারে বিচারিক ম্যাজিস্ট্রেট ৪ প্রকার । 


৬(১) ধারা অনুসারে ফৌজদারি আদালত ২ শ্রেণীরঃ 

  • দায়রা আদালত / Court Of Sessions
  • ম্যাজিস্ট্রেট আদালত / Courts Of Magistrates
৬(২) ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট ২ শ্রেণীরঃ 
  • বিচারিক ম্যাজিস্ট্রেট / Judicial Magistrates
  • নির্বাহী ম্যাজিস্ট্রেট /  Executive Magistrates 
৬(৩) ধারা অনুসারে বিচারিক ম্যাজিস্ট্রেট ৪ প্রকারঃ 
  • মহানগর এলাকায় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং মহানগর এলাকার বাইরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ।
  • মহানগর এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং মহানগর এলাকার বাইরে প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট ।
  • দ্বিতীয় শ্রেনীর ম্যাজিস্ট্রেট ।
  • তৃতীয় শ্রেনীর ম্যাজিস্ট্রেট । 


দায়রা আদালতঃ [ ]

দায়রা আদালতের গঠনঃ [ধারা ৯]

- ৯(১) ধারা অনুসারে সরকার প্রত্যেক দায়রা বিভাগের জন্য একটি আদালত প্রতিষ্ঠা করবে এবং এমন আদালতে একজন বিচারক নিয়োগ করবে। দায়রা আদালত মহানগর এলাকার জন্য মহানগর দায়রা আদালত [ হিসেবে গন্য হবে ।

-৯(৩) ধারা অনুসারে এমন এক বা একাধিক আদালতে এখতিয়ার প্রয়োগের জন্য সরকার অতিরিক্ত দায়রা জজ বা যুগ্ম দায়রা জজ নিয়োগ করতে পারে।

দায়রা আদালতের বিচারক [ধারা ৯] -

ফৌজদারি কার্যবিধি ৯(১) ও ৯(৩) ধারা অনুযায়ী দায়রা আদালতে তিন ধরণের বিচারক থাকেঃ

  • দায়রা জজ
  • অতিরিক্ত দায়রা জজ
  • যুগ্ম দায়রা জজ
নিয়োগঃ
ফৌজদারি কার্যবিধির ৯(৩ক) ধারায় বিধান অনুযায়ী দায়রা জজ নিয়োগের বিষয়ে বর্ণনা করা হয়েছে।
- সংবিধানের ১৩৩ অনুচ্ছেদ অনুসারে রাস্ট্রপতি কত্রিক প্রনীত বিধি অনুসারে " বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস সদস্যরা" দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ এবং যুগ্ম দায়রা জজ হিসেবে নিয়োগপ্রাপ্ত হবেন। -অপরদিকে সংবিধানের ১১৫ অনুচ্ছেদে বিধান করা হয়েছে- ।" বিচারাধীন পদে বা বিচারবিভাগীয় দায়িত্বপালনকারী ম্যাজিস্ট্রেট পোদে রাস্ট্রপতি কত্রিক উক্ত উদ্দেশ্যে প্রনীত বিধিসমুহ অনুযায়ী "রাস্ট্রপতি নিয়োগদান" করবেন। "

- যেহেতু দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ বা যুগ্ম দায়রা জজ বিচারবিভাগীয় পদ, সেহেতু সংবিধানের ১১৫ অনুচ্ছেদের ক্ষমতাবলে এবং ১৩৩ অনুচ্ছেদের অধীন প্রনীত বিধানসমুহ অনুযায়ী রাস্ট্রপতি বাংলাদেশে জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের মধ্য হতে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ এবং যুগ্ম দায়রা জজ নিয়োগদান করেন ।

নোটঃ

১। ফৌজদারি কার্যবিধির ৯ ধারার বিধান অনুসারে সরকার দায়রা আদালত গঠন করতে পারে।

২। দায়রা আদালতে বিচারক থাকে ৩ শ্রেণীর ।

৩। দায়রা আদালতের বিচারক থাকতে পারে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ এবং যুগ্ম দায়রা জজ।

৪। দায়রা জজ বা অতিরিক্ত জজ বা যুগ্ম দায়রা জজ নিয়োগপ্রাপ্ত হয় রাস্ট্রপতি কত্রিক।

৫। বিচারবিভাগীয় পদে বা বিচারবিভাগীয় দায়িত্বপালনকারী ম্যাজিস্ট্রেট পদে রাস্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন সংবিধানের ১১৫ অনুচ্ছেদের ক্ষমতাবলে।

৬। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যরা দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ বা যুগ্ম দায়রা জজ হিসাবে নিয়োগ পেতে পারে।

৭। দায়রা আদালত আর দায়রা জজ এক বিষয় নয় । দায়রা আদালতে যে তিন ধরণের জজ থাকে তার মধ্যে দায়রা জজ এক শ্রেণীর। দায়রা আদালত হলো এক বা একাধিক জেলা নিয়ে গঠিত দায়রা বিভাগের মধ্যে সর্বচ্চ ফৌজদারি আদালত এবং দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ হলো উক্ত আদালতের বিচারক বা বিচারিক পদ।

৮। প্রতিটি জেলায় বা দায়রা বিভাগে সর্বচ্চ ফৌজদারি আদালতের বিচারক হলো দায়রা জজ।

৯। দায়রা আদালত [Court Of Session] মহানগর এলাকায় মহানগর দায়রা আদালত [Metropolitan Court Of Session] নামে পরিচিত ।


ম্যাজিস্ট্রেটের প্রকারভেদঃ

ফৌজদারি কার্যবিধির ৬(২) ধারা অনুসারে ২ শ্রেনীর ম্যাজিস্ট্রেট।

  • বিচারিক ম্যাজিস্ট্রেট /Judicial Magistrate এবং 
  • নির্বাহী ম্যাজিস্ট্রেট /Executive Magistrate 
ফৌজদারি কার্যবিধির ১০ ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১১ ধারায় বিচারিক ম্যাজিস্ট্রেট, ১২ ধারায় বিশেষ ম্যাজিস্ট্রেট এবং ১৮ ধারায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণের নিয়োগ সম্পর্কে বর্ণনা করা হয়েছেঃ 

বিচারিক ম্যাজিস্ট্রেট ৪ প্রকার। ৬ (৩) ধারা অনুযায়ী ।













ফৌজদারী কার্যবিধির প্রয়োগ

 ফৌজদারী কার্যবিধির প্রয়োগ


দন্ডবিধিতে উল্লেখিত অপরাধসমুহ এবং অন্যান্য আইনে উল্লেখিত অপরাধ সমুহের মামলা তদন্ত, অনুসন্ধান এবং বিচার করার ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির প্রয়োগ ৫ ধারায় বর্ণীত করা হয়েছে।

- ৫ ধারা অনুযায়ী দন্ডবিধির অধীন সকল প্রকার অপরাধের মামলা তদন্ত, অনুসন্ধান এবং বিচার ফৌজদারি কার্যবিধি অনুযায়ী হবে। 

- ৫ (২) ধারা অনুযায়ী অন্যান্য সকল আইনের অধীন সকল অপরাধসমুহের মামলা তদন্ত, অনুসন্ধান এবং বিচার ফৌজদারি কার্যবিধিতে উল্লেখিত বিধানসমুহ অনুসারে সম্পন্ন করতে হবে ।

- দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর অধীন উল্লেখিত অপরাধসমুহের ও উক্ত আইনের তফসিলে উল্লেখিত অপরাধসমুহের তদন্ত, অনুসন্ধান ও বিচার সম্পর্কে উক্ত আইনেই বিধান রয়েছে তবুও অন্যান্য আইনের উল্লেখিত অপরাধসমুহের তদন্ত ,অনুসন্ধান বা বিচার করার কোন বিধান না থাকিলে অথবা অন্যান্য আইনে উল্লেখিত অপরাধসমুহের তদন্ত, অনুসন্ধান বা বিচার করার জন্য ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য করা হলে ফৌজদারি কার্যবিধি ,১৮৯৮ প্রয়োগ করতে হবে। 

- ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ৫০ ধারায় বলা হয়েছে, এই আইনের ভিন্ন কিছু না থাকিলে , কোন অপরাধ তদন্ত, বিচার, আপীল, ও অন্যান্য বিষয়াদি নিস্পত্তির ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ প্রয়োগ করতে হবে। 


ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮

ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ [The Code Of Criminal Procedure] 


ফৌজদারি কার্যবিধি একটি পদ্ধতিগত আইন। কারণ, এ আইনে ফৌজদারি আদালতের গঠনপ্রনালী, ক্ষমতা, অভিযোগ দায়ের, আসামী গ্রেফতার, মামলার তদন্ত, মামলা আমলে নেওয়া, অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণ, রায়, রায়ের বিরুদ্ধে আপীল ইত্যাদি বিষয়ের বর্ণনা দেয়া হয়েছে। 


- ১৮৬১ সালে সর্বপ্রথম ফৌজদারি কার্যবিধি ব্রিটিশ পার্লামেন্টে পাস করা হয়।
- পরবর্তীতে ১৮৭২ ও ১৮৮২ সালে এ আইনের সংস্কার করে ভারতীয় ম্যাজিস্ট্রেটদের প্রেসিডেন্সি শহরে বিচারিক ক্ষমতা দেয়া হয়।
- ১৮৯৮ সালে পুনঃ সংস্কার করে তা কার্যকর করা হয়।
- এ আইন ১৯৯৮ সালের ১লা জুলাই হতে কার্যকর করা হয়।
- মোট ধারা ৫৬৫ টি ।
- মোট তফসিল ছিল ৫ টি (১টি বাতিল) ।বর্তমানে ৪ টি তফসিল কার্যকর আছে। 
- এটি একটি পদ্ধতিগত আইন। 



ফৌজদারি কার্যবিধি বিন্যাস বা প্রকারভেদঃ 

১। ধারা [ ৫৬৫ ] / Sections
২। তফসিল [ ৫ টি (১টি বাতিল) ।বর্তমানে ৪ টি তফসিল কার্যকর আছে ] /Schedules


ফৌজদারি কার্যবিধির তফসিলঃ  
  • ১ম তফসিল - বাতিল 
  • ২য় তফসিল - পেনাল কোডের অপরাধসমুহ কোন আদালতে বিচার্য, আমলযোগ্য এবং আমলঅযোগ্য অপরাধ, জামিন যোগ্য এবং জামিন অযোগ্য অপরাধ ইত্যাদি। 
  • ৩য় তফসিল - ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা ।
  • ৪র্থ তফসিল - ম্যাজিস্ট্রেটগণের উপর আরোপযোগ্য অতিরিক্ত ক্ষমতা ।
  • ৫ম তফসিল - ফর্ম সমুহ ।

২য় তফসিল পুনঃ ৮ কলামে বিভক্তঃ 
  • ১ম কলাম - দন্ডবিধির অধীন ধারা ।
  • ২য় কলাম - অপরাধ । 
  • ৩য় কলাম - বিনা ওয়ারেন্টে পুলিশ গ্রেফতার ক্ষমতা এবং আমলযোগ্য ও আমলঅযোগ্য   অপরাধ ।
  • ৪র্থ কলাম - প্রথমে ওয়ারেন্ট বা সমন ইস্যু করা হবে কি না ? 
  • ৫ম কলাম - অপরাধ জামিনযোগ্য না জামিনঅযোগ্য ?
  • ৬ষ্ঠ কলাম - অপরাধ আপোষযোগ্য বা মীমাংসাযোগ্য [Compoundable] কিনা ? 
  • ৭ম কলাম - দন্ডবিধির অধীন উল্লেখিত শাস্তি ।
  • ৮ম কলাম - যে আদালত কত্রিক অপরাধটি বিচারযোগ্য । 





তত্ত্বগত আইন ও পদ্ধতিগত আইন


 তত্ত্বগত আইন ও পদ্ধতিগত আইন 


পদ্ধতিগত আইন [ Procedural Law / Adjective Law ] - 

যে আইনে কোন মোকদ্দমা বা মামলা দায়ের থেকে শুরু করে চুড়ান্ত নিষ্পত্তি করা পর্যন্ত যে সকল আইনী প্রক্রিয়া অনুসরন করে বিচার করে তা উল্লেখ থাকে সেই নিয়ম সংশ্লিষ্ট আইনকে পদ্ধতিগত আইন বলে।
যেমনঃফৌজদারি কার্যবিধি-১৮৯৮, দেওয়ানী কার্যবিধি-১৯০৮, সাক্ষ্য আইন-১৮৭২, তামাদি আইন-১৯০৮।

তত্ত্বগত আইন [ Substantive Law ]- 
যে আইন কোন অধিকারকে সংজ্ঞায়িত করে, সৃষ্টি করে এবং অর্পণ করে বা কোন শাস্তিকে সংজ্ঞায়িত করে এবং দায় আরোপ করে সেই আইনকে তত্ত্বগত বা মৌলিক আইন বলে। 
যেমনঃ দন্ডবিধি-১৮৬০, সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭।